
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
প্রসূতি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২৩ আগস্ট (রবিবার) ভোরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মায়ের কোলজুড়ে এসেছে তিনটি কন্যাশিশু। এর মধ্যে একজনের জন্ম হয়েছে নরমাল ডেলিভারির মাধ্যমে, আর অপর দুজনের জন্ম হয়েছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম কন্যাশিশুটির জন্ম হয়। এরপর চিকিৎসাগত প্রয়োজন বিবেচনায় দক্ষ চিকিৎসক ও মেডিকেল টিমের বিশেষ প্রচেষ্টায় জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরও দুটি কন্যাশিশুর জন্ম হয়।
প্রসূতি মা ও নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মা ও শিশুর শারীরিক অবস্থা অনুকূলে থাকলে নরমাল ডেলিভারিকে অগ্রাধিকার দেওয়া হলেও, জটিল পরিস্থিতিতে মা ও শিশুর জীবন রক্ষায় প্রয়োজন অনুযায়ী সিজারিয়ান অপারেশন করা হয়।
একই ভোরে তিন মায়ের কোলজুড়ে তিন কন্যাশিশুর আগমনে সংশ্লিষ্ট পরিবারগুলোতে আনন্দের সৃষ্টি হয়েছে। নিরাপদ প্রসব নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
নবজাতক তিন কন্যাশিশু ও তাদের মায়েদের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672