
বিশেষ প্রতিনিধি :
দুইটি সন্তান বাড়িতে রেখে রাতের আঁধারে প্রবাসীর ঘর ছেড়ে পালিয়ে গেলেন দুই সন্তানের জননী মিম।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বুধবার দিনগত রাতে প্রতিদিনের ন্যায় স্বামী, স্ত্রী সন্তান সহ ঘুমিয়ে পড়ে।
হতভাগা স্বামী সকালে ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী বাড়িতে কোথাও নেই, সে স্ত্রীকে কোথাও না পেয়ে তার স্ত্রী মিমের পিতার বাড়ি বোয়ালমারী উপজেলা কান্দারকুল গ্রাম সহ সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নেন। মিম কে কোথাও না পেয়ে সন্তান দুটিকে সাথে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি থানার অফিসার ইনচার্জ আল-আমিন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য এস আই সমির কে তদন্ত করে
ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেন। এস আই সমীর বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
নাম প্রকাশে অনিচ্ছুক হতভাগা স্বামী সাংবাদিকদের বলেন, আমি শেষ হয়ে গেছি,আমার কষ্টে অর্জিত টাকা নিয়ে গেছে, আমার দীর্ঘদিনের বিবাহে আমি সুখী নই। অনেক কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাই, সেই টাকা নিয়ে আমার স্ত্রী অনেক বার পালিয়ে গিয়েছে, আমার শশুর শাশুড়িকে জানানোর পরেও তারা কোন বিচার করে নাই। আমার সন্তানদেরকে নিয়ে এখন আমি কি করব, আল্লাহ ছাড়া আমার কোন উপায় নেই, তিনি একমাত্র মালিক।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672