
মোঃরাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বিধিমালা অনুসরণ না করে এডহক কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রস্তাবিত কমিটি বাতিল করে বিধি অনুযায়ী নতুন করে কমিটি গঠনের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. জসিম উদ্দিন জামসেদ।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের ২০২৬ সালের ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী অথবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তার নাম প্রস্তাব করার বিধান রয়েছে। তবে অভিযোগকারীর দাবি, ওই বিধিমালা অনুসরণ না করে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এডহক কমিটির সভাপতি হিসেবে একজন দ্বিতীয় শ্রেণির কর্মচারীর নাম প্রস্তাব করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।
অভিযোগে বলা হয়, প্রস্তাবিত সভাপতি উপ-সহকারী প্রকৌশলী (PWD) মো. সাখাওয়াত হোসেন মামুন খান সরকারি চাকরিজীবী হলেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করেই তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনায় বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন বাতিল, বিধি অনুযায়ী নতুন করে সভাপতির নাম প্রস্তাব এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক এডহক কমিটি অনুমোদনের আদেশের কপি, গণপূর্ত বিভাগের প্রোফাইল এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সংযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান কিংবা প্রস্তাবিত সভাপতি মো. সাখাওয়াত হোসেন মামুন খানের বক্তব্য জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672