
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় বগুড়ার বনানী লিচুতলা টু মাটিডালি দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিতপুর চার মাথা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপর নিহত সামিউল বগুড়ার গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672