
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
বিদ্রোহি কবি কাজী নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্য একাডেমী ঠাকুরগাওয়ের আয়োজনে সোমবার রাতে ঠাকুরগাও প্রেসক্লাবের আধুনিক হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাঙ্গুলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু। এসময় প্রতিযোগিতায় নাচ,গান, ছড়া, আবৃতি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিশু ও তাদের অবিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672