
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণরাঙ্গা গ্রামে পাকা সড়কের সরকারি জায়গা থেকে বড় আকৃতির একটি রেইনট্রি-কড়ই গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রাজিবুল হাসানের বিরুদ্ধে। তিনি মৃত সুবান মোল্লার ছেলে।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে থাকা বিশাল আকৃতির রেইন্ডী কড়াই গাছটি কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গাছটি সরকারি জায়গায় থাকলেও তা কেটে নেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে রাজিবুল হাসান বলেন, “আমার জায়গার ওপর দিয়ে এলজিইডির পাকা রাস্তা হয়েছে। গাছটি আমার জায়গায় ছিল, তাই আমি কেটে নিয়েছি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সরকারি জায়গার গাছ কাটার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672