
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার বল্লভপুরে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গেলে সেখানে একটি বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন পা উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে।
স্থানীয়দের ধারণা, অন্য কোথাও কোনো ঘটনা ঘটিয়ে বিচ্ছিন্ন পা-টি কেউ সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে এটি কীভাবে ধানক্ষেতে এলো এবং এটি কার পা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বিচ্ছিন্ন পা-টির পরিচয় শনাক্তের পাশাপাশি এটি কীভাবে সেখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনা জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান বলেন, “পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটন এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারা এর সঙ্গে জড়িত, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় বল্লভপুরসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটির রহস্য উদঘাটনে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672