সুব্রত ঘোষ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবস্যায়ী রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিযোগে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে নুন্দহ গ্রামের জনৈক মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসায়। রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন সিএনজি চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি।
পরে তার কাছ থেকে ছয়টি নীল রঙের জিপার ব্যাগে রাখা কমলা রঙের মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১২০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে রাতেই র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত নন্দীগ্রাম থানায় হস্তান্তর করে। বুধবার সকালে নন্দীগ্রাম থানায় মামলা দায়েরের পর আসামিকে কোর্টে প্রেরণ করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672