
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় বগুড়া শহরের দত্তবাড়িস্থ হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন।
হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের পরিচালনায় সভায় কমিটির উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল প্রমুখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672