
ফরিদপুর প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে নগরকান্দা বাজারে র্যালি শেষে নগরকান্দা লঞ্চঘাট থেকে কুমার নদীপথে ভাঙ্গা পর্যন্ত এ নৌযাত্রা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারা, এবং ফরিদপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ।
প্রধান অতিথি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একটি পরিবারের কেউ মাদকাসক্ত হলে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাইফুর রহমান মুকুল বলেন, মাদক নির্মূলে প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। যেখানে মাদক, সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে।
শফিউল মঞ্জুর ফরিদ বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এখনই প্রতিরোধ গড়ে তুলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।
নৌযাত্রায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672