
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির আয়োজনে হিমাগারে আলু সংরক্ষণের যৌত্তিক ভাড়া নির্ধারনের দাবীতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শহরতলীর মাটিডালি বিমান মোরে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ২৭ আগস্ট সকাল ১০ টায় অনুষ্ঠিত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি হেলাল উদ্দিন, পিরব শাখার সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জামুর হাট শাখার সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, মাটিডালি শাখার সভাপতি আশিক, সাধারণ সম্পাদক রাশেল, ঘোড়াধাপ শাখার সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক শাহীন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে বগুড়ায় হিমাগার কতৃপক্ষ আলু সংরক্ষণের ক্ষেত্রে প্রতিকেজির ভাড়া হিসেবে সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা পর্যন্ত আদায় করছে। যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। এতে সাধারণ কৃষক ও আলু ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই হিমাগারে আলু সংরক্ষণের ক্ষেত্রে প্রতিকেজি ৪ টাকা ৮০ পয়সা নির্ধারন করার দাবী জানানো হয়। মানববন্ধন চলা কালে এক পর্যায়ে আলু চাষী ও ব্যবসায়ীরা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় ৩০ মিনিটের অবরোধে মহাসড়কে যানযটের সৃস্টি হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672