
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত লোকাল ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত ও আহত দুজনেরই বয়স আনুমানিক ১৫ বছর। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া-রাজবাড়ী রুটে চলাচলকারী রাজবাড়ীগামী লোকাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে ট্রেনের ছাদে থাকা দুই কিশোর গাছের ডালের আঘাতে ভারসাম্য হারিয়ে দুই বগির মাঝখানে পড়ে যায়। এ সময় ট্রেনের চাকায় কেটে ও থেঁতলে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
অপর কিশোর গুরুতর আহত হলে ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672