
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ধানের জমির আইলের পাশ থেকে ইব্রাহিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী এলাকায় ইছাহাক মোল্যার ধানের জমির আইলের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত ইব্রাহিম বোয়ালমারী উপজেলার বেলজানী গ্রামের মোক্তার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটির কোমরে বিদ্যুৎ-সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি প্লাইয়ার্জ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলের পাশের জমিতে পানি দেওয়ার একটি মোটর এবং মোটরের তার কাটা অবস্থায় দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ বিষয়টি তদন্ত করছে। যুবকের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672