
রিয়াজ রহমান জগন্নাথপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৯ আগস্ট সন্ধ্যায় উপজেলার পৌরপয়েন্টের মাহিমের রেস্টুরেন্টের পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা ও নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672