
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট দাখিল মাদরাসার একটি শ্রেণিকক্ষের দরজার লক ভেঙে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করেছে। সাপ্তাহিক ছুটির পর রোববার (৩০ আগস্ট) সকালে মাদরাসায় গিয়ে বিষয়টি দেখতে পান শিক্ষকরা।
জানা গেছে, উপজেলার ভাষানচর ইউনিয়নে অবস্থিত এমপিওভুক্ত কারীরহাট দাখিল মাদরাসার একতলা ভবনের একটি কক্ষের দরজার লক ভেঙে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কক্ষ থেকে কোনো মালামাল খোয়া গেছে কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নিশ্চিত হওয়া যায়নি।
মাদরাসার শিক্ষকরা জানান, প্রতিষ্ঠানটিতে এর আগেও বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত হামলা ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একাধিকবার মাদরাসা প্রাঙ্গণে মাদক সেবনের আলামতও পাওয়া গেছে। এ কারণে মাদকসেবী ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার (৩০ আগস্ট) সকালে মাদরাসায় গিয়ে প্রথম ঘটনাটি দেখতে পান প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (গণিত) মোঃ মফিজুল ইসলাম। পরে তিনি বিষয়টি মাদরাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীকে অবগত করেন।
মাদরাসার নৈশপ্রহরী গোলাম মোস্তফা বলেন, “আমি চতুর্থ তলা ভবনের পাহারার দায়িত্বে ছিলাম। তাই ওই ভবনের বিষয়টি আমার খেয়াল করা সম্ভব হয়নি।”
এ বিষয়ে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার এবিএম রাইসুদ্দিন বলেন, “ঘটনাটি আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিক্ষকরা এ ধরনের ঘটনা প্রতিরোধে মাদরাসা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672