
সুব্রত ঘোষ,বগুড়াঃ
বগুড়ায় পরিত্যক্ত অবস্থায় ৩৩৪টি এসএমজির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় জিলা স্কুলের সামনে থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়। এর আগে, বেলা পৌনে ১১টার দিকে জিলা স্কুলের সীমানাপ্রাচীর ঘেঁষে ড্রেন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মাটির প্রায় পাঁচ থেকে ছয় ফুট নিচে শ্রমিকরা কার্তুজগুলো দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে।
জানা যায়, বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে জিলা স্কুল সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণের কাজ চলছিল। সেখানে ড্রেন খোঁড়ার সময় একটি লাল ব্যাগে পরিত্যক্ত অবস্থায় কিছু কার্তুজ দেখতে পায় সিটি করপোরেশনের শ্রমিকরা। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ জিলা স্কুল সংলগ্ন এলাকায় পৌছে লাল ব্যাগ ভর্তি কার্তুজগুলো উদ্ধার করে। সাধারণ মানুষের উপস্থিতিতে কার্তুজগুলো গোনা হয়। উদ্ধার হওয়া কার্তুজগুলো জব্দ করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672