
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে বালতিতে রাখা পানিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বেলা ৩টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা কাটাগড় গ্রামের আশিক মোল্লার একমাত্র মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আয়েশাকে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাড়ির বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর জন্য বাড়ির কিছুটা দূরে একটি বালতিতে পানি রাখা ছিল। একপর্যায়ে ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে বালতির কাছে চলে যায় আয়েশা। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বালতির পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672