
শোয়েব হোসেন (নবাবগঞ্জ, ঢাকা)
নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি, কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সমাজসেবক মো. দেলোয়ার হোসেন ওরফে দলু খান আর নেই। রোববার ৩০ আগস্ট ভোরে নিজ বাসভবনে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
বাদ জোহর উপজেলার সিংজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
মরহুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুর-দুরান্তে মাইকিং করা হয়। শোকের ছায়া নেমে আসে গোটা নবাবগঞ্জে।ঢাকা সহ বিভিন্ন আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে এসে শেষবারের মতো তাকে দেখেন ও জানাযায় অংশ নেন।
শিক্ষকতা জীবনে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। দীর্ঘদিন কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালনকালে শিক্ষকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলেও জানা যায়।
পারিবারিক ও সামাজিক জীবনেও তিনি ছিলেন প্রভাবশালী ও জনদরদী। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ-মাদ্রাসায় দানসহ বিভিন্ন জনহিতকর কাজে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
জানাজার আগে ও পরে উপস্থিত সকলে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।তিনি স্ত্রী,৩ সন্তান অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672