
মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীলদের সমন্বয়ে ফরিদপুর জেলার ৯টি উপজেলায় মতবিনিময় ও সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ আগস্ট ২০২৬ দিনব্যাপী ফরিদপুর সদর ও পৌরসভাসহ সালথা, নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, সদরপুর ও ভাঙ্গা উপজেলায় এ সফর অনুষ্ঠিত হয়। সফরকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সহ-সভাপতি মাওলানা সোবাহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় প্রার্থী বাছাই ও চূড়ান্ত করার বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করতে হবে। একই সঙ্গে দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বীনি ও আদর্শিক বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। এ জন্য প্রত্যেক উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কর্মতৎপরতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভাগুলোতে স্থানীয় শাখার দায়িত্বশীলরা সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ তাদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672