
কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৩১ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মো: আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে র্যালিটি সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগেশ্বরী উপজেলা শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক পরিবেশনা ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী আবহকে আরো আনন্দময় ও উপভোগ্য করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির জীবন, আদর্শ ও সাহিত্যকর্মের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুলের কালজয়ী গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672