
আনিসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে সোনারগাঁ থানার পিরোজপুর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুলু বেগমের স্বামী মৃত আলী নেওয়াজ। তার বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলবাড় এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672