
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার সাঁথিয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগস্ট সকাল ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না'র সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল ও জাসসের আহবায়ক মিজানুর রহমান ফুলের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বেলাল, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সেলিম, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক, পৌর ছাত্র দলের আহব্বায়ক জীবন আহম্মেদ,আবৃতি প্রশিক্ষক কবি ও বাচিক শিল্পী আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672