
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আঃ কুদ্দুস (ভিপি বাদশা), উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, চরভদ্রাসন সরকারি কলেজ শাখার জিএস ও বিএনপি নেতা মোঃ জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদ আল ফারুকী, চরভদ্রাসন সরকারি কলেজ শাখার সভাপতি আলামিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672