
মোঃ নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী সদরপুর উপজেলার দুর্গম চরাঞ্চল পরিদর্শন করেছেন। এ সময় তিনি নারিকেলবাড়িয়া ইউনিয়নে ফ্যামিলি সমাবেশে অংশগ্রহণ, চরমানাইর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, আড়িয়াল খাঁ নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, নদীভাঙন, শিক্ষা ও সরকারি সেবার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার, চর মানাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ পরিদর্শনে জেলা প্রশাসক দুর্গম চরাঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা সরেজমিনে অবলোকন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672