
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ মাদক কারবারি কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ৩ ও ৪ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।
বৃহস্পতিবার দিনগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫জন মাদক কারবারি কে আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌরসভার মুসলিমপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে চান মিয়া (৩২) ও মিঠাপুর গ্রামের আলী মোল্লার ছেলে আব্দুল্লাহ (২৮)-উভয়কে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
এ ছাড়া গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামের নাজিম শেখের ছেলে নাইম শেখ (২৪) ও লুৎফর মোল্লার ছেলে ইমরুল মোল্লা (৩৮)-উভয়কে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একই গ্রামের সৈয়দ মামুনের ছেলে সৈয়দ নাফিজুর রহমান জয়-কে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মো: আল আমিন ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672