
আরিফ কাউসার রহমান শাহিন
বিশিষ্ট লেখক,কলামিস্ট, শিক্ষাবিদ
প্রধান শিক্ষক,পূর্ণমতি মনসুর আহমদ উচ্চ বিদ্যালয়
বুড়িচং, কুমিল্লা।
পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা দূর্বল হলে অক্সফোর্ড বা ক্যাম্ব্রিজ থেকে সার্টিফিকেট অর্জন করলেও শিক্ষায় গলদ থেকে যায়।আজকে ফেইসবুকে সিফাত আবদুল্লাহর প্রতিবাদের ভাষা দেখে স্তম্ভিত! এত জঘন্য ভাষা কিভাবে করতে পারে? একটি দেশের প্রধানমন্ত্রীকে কেন, কোন প্রান্তিক স্তরের মানুষকে ও তো এতো নোংরা ভাষায় আক্রমণ করতে পারে না।
প্রতিবাদেরও তো কিছু ঢং আছে, নিয়ম আছে। যা ইচ্ছে তা করা বা বলা স্বাধীনতা না।প্রতিবাদ হবে শান্তিপূর্ণ, যুক্তিযুক্ত, গঠনমূলক, ,সুশৃংখল, প্রাতিষ্ঠানিক ও আইনগত। যা সরকার ও আমজনতা কে সচেতন করবে।কেহ কেহ হয়তো অপকৌশল অবলম্বন করে, সিফাত আবদুল্লাহর পক্ষ নিচ্ছেন ; শোভনীয় না। এখানে পক্ষে বা বিপক্ষে মন্তব্য উপস্তাপন করার কি আছে? প্রধানমন্ত্রী কোন ব্যক্তি নয়, ইহা একটি রাষ্ট্রিয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সম্মান রাখা দল মত নির্বিশেষে সকলের পবিত্র দায়িত্ব। ইহাই গণতন্ত্রের সৌন্দর্য্য। এর ব্যতিক্রম মানে রাষ্ট্রদ্রোহিতার সামিল।
সে যে ভাষা ব্যবহার করেছে ; আমজনতা লজ্জিত।প্রতিহিংসা নয়,বিধি মোতাবেক বিচার করা জরুরী, অন্যথায় এই সংস্কৃতি চলতে থাকবে,যা দেশ ও জাতীর জন্য হুমকি বৈ কী? তবে বিচারের নামে প্রহসন যেন না হয়; উদাহরণ সৃষ্টি করুন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672