
ফরিদপুর, প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে গজারিয়া মোড় আত-তোহফা ইসলামিক একাডেমি ও তোহফাতুদ দারাইন মহিলা মাদরাসা।
আজ ৫ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০ টায় একাডেমি প্রাঙ্গণে "বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৬" অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি রাকিবুল হাসান। তিনি বলেন, গাছ লাগানো সদকায়ে জারিয়া। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। ইসলামও বৃক্ষরোপণে উৎসাহিত করেছে।"
নগরকান্দা উপজেলার চরযোষর্দী ইউনিয়নের গজারিয়ার এ একাডেমির এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বৃক্ষ বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আশিক ইলাহী, চরযশোরদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা. রায়হান, নগরদিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাবিবুর রহমান, কুমারদিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফয়জুর রহমান* সহ স্থানীয় উলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672