
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়া সাবগ্রামে তন্ময় ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযান কালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সূত্র জানায় বগুড়ার সাবগ্রামে তন্ময় ফুড প্রোডাক্টস নামের একটি বেকারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বেকারী সামগ্রী উৎপাদন করে বাজারজাত করে আসছিল। বাহির থেকে দেখে খুব পরিস্কার পরিচ্ছন্ন মনে হলেও ভেতরে ছিল অস্বাস্থ্যকর পরিবেশ। বাহিরে ঝকঝকে মোড়ক, কিন্তু ভেতরে লুকিয়ে আছে চরম স্বাস্থ্যঝুঁকি। মানুষের খাওয়ার লবণের বদলে ব্যবহার করা হচ্ছিল শিল্পকারখানার লবণ, সঙ্গে মিষ্টির নামে অননুমোদিত ক্ষতিকর স্যাকারিন। বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে এই অনিয়মের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে বগুড়া সদর উপজেলার সাবগ্রামের পালপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে তন্ময় ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্য করে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বেকারি পণ্য। খাদ্যপণ্যের মোড়কে নেই কোনো উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ। এছাড়াও বেকারি পণ্যে উপকরণ হিসেবে মেশানো হচ্ছিল শিল্পকারখানার লবণ ও স্যাকারিন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ জব্দকৃত ১০ কেজি শিল্পকারখানার লবণ ও স্যাকারিন জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672