
সুব্রত ঘোষ, বগুড়া
বগুড়া অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও সেমাই তৈরির অভিযোগে ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে বগুড়া মহানগরে চেলোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বলেন, অভিযান চালিয়ে ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’ নামের
কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির চিত্র দেখা যায়। ময়লা মেঝেতে পা দিয়ে ময়দার ডো তৈরি করে চানাচুর বানানো হচ্ছিল। একইভাবে ময়লা মেঝেতে পা দিয়ে চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। উৎপাদিত খাদ্যও রাখা হচ্ছিল অপরিষ্কার মেঝেতে। সেখানে বিভিন্ন ধরনের ময়লা ছড়িয়ে ছিল।
তিনি আরও বলেন, কারখানাটিতে দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহার করে চানাচুর ভাজা হচ্ছিল। এ ছাড়া চানাচুর তৈরিতে অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছিল। কারখানার কর্মীরাও ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না।
মো. রাসেল জানান, এসব অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672