
মোঃ সুমন খান, রাজস্থলী রাঙ্গামাটি সংবাদদাতা
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির কাপ্তাই জোনের অধীন কাপ্তাই জোনের জোন কমান্ডার লে, কর্ণেল নাজমুল কাদির শুভ এর নির্দেশনায় এলাকার ক্রীড়ামোধীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাজস্থলী সাব জোন( ৩৮ বীর )।
বুধবার (৯ সেপ্টেম্বর ) সকালে রাজস্থলী উপজেলা পরিষদের সামনে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত ও উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান।
রাজস্থলী সাব জোন কমান্ডার খেলোয়ারদের মাঝে ফুটবল জার্সি সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ বিষয়ে রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই মাদক মুক্ত সমাজ গড়তে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছবি ও ক্যাপসন,, রাজস্থলীতে যুব সমাজের ক্রীড়ামোধীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন, অতিথি বৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672