
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন।
শুক্রবার রাতে ইউনিয়ন কার্যালয়ে সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম সাহান, অর্থ সম্পাদক খন্দকার কামাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন পিন্টু, দপ্তর সম্পাদক মো: অহিদুজ্জামান মোল্যা, সদস্য মুহম্মদ মাসুদুর রহমান লিমন প্রমূখ সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা অভিযোগ করেন, একটি স্থানীয় পত্রিকার মালিকানা হস্তান্তর সংক্রান্ত বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে শেখ ফয়েজ আহমেদকে সামাজিক ভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ মাফিয়া মহলের ইন্ধন ও ষড়যন্ত্রে মামলাটি করা হয়েছে। সভায় বাদীর বিরুদ্ধে একাধিক চেক প্রতারণা মামলায় আদালতের সাজা থাকার বিষয়টিও উল্লেখ করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করতে হবে। কোনো প্রভাবশালী মহল যাতে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সভা থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি বন্ধ এবং আইনানুগভাবে বিষয়টির সুরাহার দাবি জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672