
আশিকুর রহমান টঙ্গী গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের টঙ্গীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সোহেল আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672