
সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভাড়া বাসা থেকে মোসাঃ মীম আক্তার(১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
রবিবার (২০সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব শ্যামপুর গ্রামের ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত মীম আক্তার উপজেলার সদর ইউনিয়নের দশ হাজার গ্রামের জামাল শিকদারের কন্যা বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, নিহতের মা শিল্পী আক্তার ভাড়া বাসায় থেকে বিভিন্ন জনের বাসায় কাজ করতো। রবিবার সকালে মেয়েকে একা বাসায় রেখে কাজ করতে যান। দুপুরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দরজা না খোলায় স্থানীয়রা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন মীম আক্তারের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলছে। তাকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারন জানতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672