
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল।
‘সত্য ও সাহসের অঙ্গীকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে পথচলা টাঙ্গাইলের ঘাটাইলের পরিচিত ও জনপ্রিয় ফেসবুক পেজ ‘ঘাটাইল টাইমস’। বস্তুনিষ্ঠ সংবাদ আর সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে সম্প্রতি পেজটি পার করেছে ১ লাখ ২০ হাজার (১২০কে) ফলোয়ারের এক নতুন মাইলফলক। আর এই অর্জন উদযাপনে আয়োজিত হলো এক চোখঝাঁধানো আনন্দ ভ্রমণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার উৎসব।
গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী ঘাটাইল টাইমস পরিবারের উদ্যোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্র ‘বাসুলিয়া চাপড়া বিলে’ এই বিশেষ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। দিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশি আর মুক্ত বাতাসের মাঝে ঘাটাইল টাইমস দলের সদস্যরা মেতে ওঠেন বাঁধভাঙা উচ্ছ্বাসে।
উৎসবের শুরুতেই বাসুলিয়া চাপড়া বিলের বুকে সুসজ্জিত নৌকায় চড়ে পুরো এলাকা ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। বিলের মাঝে ভেসে চলার সেই মিষ্টি মুহূর্তের পর এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে পারফর্ম করা আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শিল্পীদের পরিবেশিত জনপ্রিয় সব গানের তালে মুগ্ধ হন উপস্থিত সবাই।
দিনব্যাপী এই উৎসবের চূড়ান্ত আকর্ষণ ছিল ১ লাখ ২০ হাজার ফলোয়ার অর্জন উপলক্ষে বিশেষ কেক কাটা পর্ব। ঘাটাইল টাইমসের পরিচালক ও শুভাকাঙ্ক্ষীরা মিলে কেক কাটার মধ্য দিয়ে তাদের এই ভালোবাসার অর্জনকে স্মরণীয় করে রাখেন।
ঘাটাইল টাইমসের পরিচালক আব্দুল লতিফ বলেন, "আজকের এই অর্জন কেবল একটি সংখ্যা নয়, এটি পাঠকদের ভালোবাসা আর বিশ্বাসের প্রতিদান। সত্য ও সাহসের জায়গা থেকে সরে না এসে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই ছিল আমাদের মূল লক্ষ্য। ১ লাখ ২০ হাজার মানুষের এই পরিবার আগামীতে আরও বড় হবে এবং ঘাটাইল টাইমস সবসময় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে কাজ করে যাবে।"
আনন্দময় এই নৌ ভ্রমণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ঘাটাইল টাইমসের মাইলফলক উদযাপনের স্মরণীয় একটি দিন।
এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সোয়েব, জীবন মিস্টি ভান্ডারের স্বত্যাধিকারী জীবন ঘোষ,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের নেতা জসিম মিয়া সহ আরো অনেকে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672