
সুব্রত ঘোষ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় বগুড়া কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও ভিপি খায়রুল বাশার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রোস্তম আলী, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা।
বগুড়া কলেজের সভাপতি আদিল শাহরিয়ার গর্কির সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম মঈন উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাদের শিক্ষাজীবনে মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672