
মোঃ সোহরাব হোসেন মুন্সী,নিজস্ব প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বটিয়াঘাটা থানার আয়োজনে ২৩ (অক্টোবর) বুধবার বিকেল ৪ টায় বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।সকল শ্রেনী পেশার মানুষের বক্তব্য মাদকের দিকে তাই তিনি তার বক্তৃতা কালে বলেন,"বটিয়াঘাটায় মাদক থাকবে, না হয় বটিয়াঘাটা পুলিশ থাকবে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) খুলনা মোঃ সালাউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসি তদন্ত শরিফুল ইসলাম,এমডি খায়রুল ইসলাম খান জনি, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম; উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি; সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমেদ; সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল; উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিক মোল্লা; বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী,সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেন, মানবাধিকার কর্মী হাপিজুর রহমান,রাসেল সেখ, গাজী তরিকুলসহ বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইমাম, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ওপেন হাউজ ডেতে স্থানীয় বাসিন্দারা বটিয়াঘাটার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা এলাকায় মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান জোরদার এবং অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন।এছাড়া উপজেলার ১নং জলমা ইউনিয়ন ও আমিরপুর ইউনিয়নে স্থায়ী ক্যাম্প এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসানোর প্রস্তাব করেন।এ সময় বক্তারা বটিয়াঘাটায় সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যা ও গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের বিভিন্ন অভিযোগ ও প্রস্তাব শুনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।তবে বক্তারা বটিয়াঘাটা অফিসার ইনচার্জ মারুফ হোসেনের দায়িত্ব পালনে প্রসাংশা করেন।তিনি নিজেই গভির রাত পর্যন্ত বিভিন্ন অভিযান পরিচালনা করেন।এতে বটিয়াঘাটায় কিছুটা পরিবর্তন এসেছে।তারপরও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672