
রাহাত শরীফ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য মো. তারিকুল ইসলাম খান তারেক সামাজিক, মানবিক ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র আমান আলীকে আর্থিক সহায়তা করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন মো.তারিকুল ইসলাম খান তারেক। এরই ধারাবাহিকতায় তিনি আমান আলীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ বিষয়ে মো. তারিকুল ইসলাম খান তারেক বলেন, “আমি বিগত দিনেও মানুষের সাহায্য-সহযোগিতা করেছি এবং এখনো করে যাচ্ছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ মানুষের পাশে থেকে সেবা করে যাব। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672