
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় পুরোনো দোকানঘর ভাঙার সময় দেয়াল চাপা পড়ে শাহিন (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দা পৌরসভার সদর বাজারে জেলা পরিষদ অডিটোরিয়ামের পূর্ব পাশে শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের জাফর মেম্বারের দীর্ঘদিনের পুরোনো আধাপাকা একটি দোকান ছিল। দোকানটি অপসারণ করে নতুন স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে গত ২৮ সেপ্টেম্বর সেটি ভাঙার কাজ শুরু করেন নির্মাণ শ্রমিকরা।
ভাঙার কাজের একপর্যায়ে দোকানের সামনের দেয়ালের একটি অংশ ভেঙে শাহিনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে শাহিন মারা যান।
নির্মাণ শ্রমিক শাহিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672