
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী গ্রামের দক্ষিণপাড়ায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মালিক লিওন জমির মালিকদের নগদ টাকার প্রলোভন দেখিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছেন। এতে জমির উর্বরতা ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে ড্রেজার মালিক লিওনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমারও আত্মীয় আছে সাংবাদিক।”
এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান জানান, বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672