
রাহাত শরীফ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
জনপ্রিয় কণ্ঠশিল্পী রাকিব হাসানের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন বাংলা গান ‘লাল টুকটুক সোনা’। ভালোবাসার মিষ্টি অনুভূতি ও আবেগঘন কথার এই গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
রাকিব হাসান তরুণ প্রজন্মের কাছে পরিচিত ও জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। বিভিন্ন টেলিভিশন ও গণমাধ্যমে গান পরিবেশনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্টেজ প্রোগ্রাম ও শোতে অংশ নিয়েছেন তিনি। তাঁর গাওয়া গান বাংলাদেশ ছাড়িয়ে বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও পৌঁছেছে।
এবার নতুন গান ‘লাল টুকটুক সোনা’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন এই শিল্পী। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
গানটির কথা লিখেছেন রাকিব হাসান ও আজিজুল হক। সুর করেছেন রাকিব হাসান। সংগীত পরিচালনায় রয়েছেন মুন্সি জুয়েল। গানটির ভিডিওচিত্র ধারণ করেছেন নাজমুল এবং ভিডিও পরিচালনা করেছেন রিয়াদ।
RH Music Station-এর প্রযোজনা ও প্রকাশনায় গানটি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভালোবাসার অনুভূতি ও মিষ্টি সুরে সাজানো ‘লাল টুকটুক সোনা’ গানটি সামনে আরও শ্রোতাপ্রিয়তা অর্জন করবে।
গানের ক্রেডিট:
কণ্ঠশিল্পী: রাকিব হাসান
গীতিকার: রাকিব হাসান ও আজিজুল হক
সুরকার: রাকিব হাসান
সংগীত পরিচালক: মুন্সি জুয়েল
চিত্রগ্রাহক: নাজমুল
পরিচালক: রিয়াদ
প্রযোজনা ও প্রকাশনা: RH Music Station
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672