
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে পৌর বিএনপির নেতৃত্ব ধারায় মেহেদী পারভেজ চন্দনের নেতৃত্বে ছাত্র লীগ নেতা লিমন মুন্সীসহ স্থানীয় যুবলীগের শতাধিক নেতাকর্মী বিএনপির রাজনীতির সাথে থাকার প্রত্যয়ে একাত্মতা প্রকাশ করেন এবং এমপি শহিদুল ইসলাম খান বাবুলের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতে যোগদান করেন।
ভাঙ্গা পৌর এলাকার খন্দকার টাওয়ারে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের হাতে ফুল তুলে দিয়ে তারা বলেন, আজ থেকে আওয়ামী লীগ নয়, আমরা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সজ্ঞানে বিএনপিতে যোগদান করলাম।
ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা শহিদুল হক মিরু মুন্সী, বিএনপির সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, চৌধুরী ওয়াহিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্সী, যুবদল নেতা মেহেদী পারভেজ চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672