
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লাঃ
কুমিল্লা নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে বুড়িচং হয়ে ব্রাহ্মণপাড়ার মিরপুর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার।দীর্ঘদিন ধরে এই সড়কের সংস্কার কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ।এই সড়কই বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসীর জন্য কুমিল্লা শহরে যাতায়াতের একমাত্র প্রধান মাধ্যম।তবে বুড়িচংয়ের পূর্ণমতি মসজিদ গেইট এলাকায় ১০ মিটার সড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে এ পথে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগের শেষ নেই।প্রতিদিন সড়কটিতে বিকল হচ্ছে ছোট-বড় যানবাহন। ঘটছে দুর্ঘটনাও।বারবার তাগাদা দেওয়ার পরও দ্রুত সংস্কারের উদ্যোগ নিচ্ছে না সড়ক বিভাগ।সড়কটি মেরামত করে যাত্রী সাধারণের দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগের কাছে দাবি জানিয়েছে স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সপ্তাহখানেক আগে হওয়া বৃষ্টির পানি সড়কে জমে কাঁদামাটিতে একাকার হয়ে আছে। ১০ মিটার সড়কজুড়ে বড় গর্তে কিছুক্ষণ পরপর আটকে যাচ্ছে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মালামাল বহনকারী বিভিন্ন যানবাহন। খানাখন্দ এড়াতে গিয়ে উলটে যাচ্ছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। আহত হচ্ছেন যাত্রীরা।গত ৪ মাস আগে এই জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় একজন বাসিন্দা নিহত হন। প্রতিদিন জেলা সদর কুমিল্লা শহরে যাতায়াতকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও রোগীদের জন্য এই সড়ক এখন আতঙ্কের নাম।
স্থানীয়রা জানান, এক যুগের বেশি সময় ধরে সড়কটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। ২০২৪ সালে গোমতীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় সড়কের অধিকাংশ এলাকা ভেঙে বিলীন হয়ে যায়। পরে সড়ক বিভাগ সাময়িক জোড়াতালি দিলেও স্থায়ী সংস্কার হয়নি।
প্রতিদিন সিএনজি, অটোরিকশা উলটে আহত হচ্ছেন যাত্রীরা। সন্ধ্যার পর চলাচল আরও ভয়াবহ কঠিন হয়ে পড়ে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বর্তমানে বৃষ্টি ও বর্ষার মৌসুম চলায় সড়কের সংস্কার কাজ কিছুটা বিলম্ব হলেও দ্রুত সংস্কার কাজ শুরু হবে।দুই বছর আগে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত সড়কটি এখন স্থানীয় মানুষের প্রতিদিনের যাতায়াতের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের আশ্বাস আর সংস্কারের অপেক্ষায় দিন কাটছে কয়েক লাখ মানুষের।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672