
শামীম আহমেদ পাবনা প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি ও জনশান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মোঃ সেলিম রেজা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে ফরিদপুর থানা এলাকার রাত্রিকালীন জরুরি মোবাইল-৬১ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সেলিম রেজা ফরিদপুর উপজেলার রতনপুর (দক্ষিণপাড়া) গ্রামের মোঃ সাগর প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের সার্বিক দিক-নির্দেশনায় থানা এলাকায় রাত্রিকালীন টহল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি এবং জনশান্তি ও শৃঙ্খলার বিঘ্ন ঘটানোর সময় সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672