
আশিকুর রহমান টঙ্গী প্রতিনিধিঃ
‘স্মাইল সিক্রেট অব ইউর হ্যাপিনেস’-এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ‘ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের মধ্যে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গত শুক্রবার (২ অক্টোবর) দুপুর ৩ টায় টঙ্গী রেল ষ্টেশন রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি খাদিজা আক্তার মৌমি সভাপতিত্ব করেন। নাদিম আহমেদ জয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় সানিয়া, পারুল, মিম, সোহেল, মেহেদীসহ সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে আনন্দ ও আত্মবিশ্বাস তৈরি করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672