
আশিকুর রহমান, টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও ক্রেতাদের বিক্রয় রসিদ না দেওয়ার অভিযোগে জান্নাত ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) টঙ্গী পূর্ব থানাধীন টি অ্যান্ড টি বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকি অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি, ক্রেতাদের বিক্রয় রসিদ প্রদান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় জান্নাত ট্রেডার্সে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি এবং ক্রেতাদের বিক্রয় রসিদ না দেওয়ার অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্য অনুসরণ, ক্রেতাদের বিক্রয় রসিদ প্রদান এবং ন্যায্য ও স্বচ্ছ বাণিজ্যিক কার্যক্রম নিশ্চিত করা বাধ্যতামূলক। এসব ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ দিতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672