
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় কৃষক, দুস্থ্য মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে বালাই নাশক স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে লস্করদিয়া ইউনিয়নের আয়োজনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা কাজী নিমেরী, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত, এস আই কামাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্যগণ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা। অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, রাষ্ট্রের জনগণ বাচলে রাষ্ট্র বাঁচবে। জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় জনগণের সেবা করার জন্য। তিনি আরো বলেন, এই চেয়ারম্যান হয়তো ভালো কাজ করছে বলেই আপনারা তাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করছেন। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগে নিজেকে ভালো হতে হবে, তাহলে সবই ভালো মনে হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672