
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর ১১২ নম্বর আউলিয়াপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের অফিস সহায়ক পান্নু খানকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সোমবার (৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ অক্টোবর বিকেলে ফুল দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যান পান্নু খান। সেখানে শিশুটিকে অনাকাঙ্ক্ষিতভাবে হয়রানি ও জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।
এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা অভিযুক্ত পান্নু খানকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী শিশুর মা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
স্থানীয়রাও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
সচেতন মহল বলছে, অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নিরাপত্তা, চিকিৎসা এবং মানসিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672