
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোঃ ফারুক (৪০), মোঃ নয়ন (৩৭), মোঃ রিপন (৩০), মোঃ শুক্কুর আলী (৪০), রকিব (২৬), মোঃ রনি (২৬), মোঃ গোলাপ হোসেন (২৮), মুকবিল (৪০), মোঃ নয়ন সরকার (৪৪), মোঃ সাদ্দাম হোসেন (৩৬), মোঃ ছানি (২৭), মোঃ সুলতান খন্দকার (৪৫), মোঃ হালিম মিয়া (৫০), সৈকত (২৪) ও আলী আজগর (৫৫)।
এছাড়া সন্ত্রাসবিরোধী আইনে মাহবুব হাসান ফাহিম (২৭) ও মোঃ সোহেল (৩৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যে, ফাহিম পিরোজপুর ইউপি যুবলীগের সক্রিয় সদস্য এবং সোহেল কাঁচপুর ইউপি যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি।
অন্যদিকে, পরোয়ানাভুক্ত আসামি হিসেবে যোবায়ের (২০) ও মোঃ জাহাঙ্গীর @ সুলতান (২৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১৯ জনকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672