
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, , যুবসমাজের আইকন, ক্রীড়া সংগঠক পূর্ণমতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হক।
শনিবার (১০ অক্টোবর) রাত ৮টায় পূর্ণমতি মসজিদ গেইট আফিল উদ্দিন মার্কেটের মাঠে পূর্ণমতি উওরপাড়া তরুণ প্রজন্ম আয়োজিত সিজন -২ এর ২য় মেগা সেমিফাইনাল ম্যাচে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুম গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণমতি ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস, কুমিল্লা জেলা প্রাণ গ্রুপের এরিয়া ম্যানেজার মো শিপন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সজিব খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন পূর্ণমতি এসএসসি ব্যাচ ২০২৬ বনাম কোমল্লা একাদশ। সেমি ফাইনাল ম্যাচ উপলক্ষে পূর্ণমতি এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ম্যাচ শুরুর আগে থেকেই মাঠের আশপাশে জড়ো হতে থাকেন স্থানীয় ক্রিকেটপ্রেমী দর্শকরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের উপস্থিতিও বাড়তে থাকে। প্রিয় দলের খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষ মাঠে উপস্থিত হন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672