
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার থিম ওমর প্লাজার 'আরশি' নামের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বিএসটিআইয়ের অনুমোদন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা এবং বিএসটিআইয়ের সহকারী পরিচালক জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।
আরশি মূলত একটি লেডিস গার্মেন্টসের দোকান। সেখানে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছিল। এসব পণ্যের মধ্যে ফুড সাপ্লিমেন্ট, পুদিনাপাতার চা, টুথপেস্টসহ বিভিন্ন প্রসাধনসামগ্রী রয়েছে। পরে একই মার্কেটের আরও কয়েকটি দোকানে অভিযান চালিয়ে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের দল।
জনস্বার্থে প্রশ্ন উঠেছে, এক্সিলেন্টের রাজশাহীর কার্যক্রমের বৈধতা এবং বাজারে বিক্রি হওয়া পণ্যগুলোর অনুমোদন ও মান যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে?
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672